ঢাকাFriday , 18 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

Link Copied!

ধোবাউড়ায় মাদকসেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। মাদক সেবনের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করার পর সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়। পরে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।