ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের দুরারকুটিতে এতিমের ঘর দখলের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে

Link Copied!

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।

লালমনিরহাটের দুরারকুটি কলোনীতে এতিমের জমি জবর দখলের অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে।অসহায় এতিম কন্যা নিজ বাড়ী থেকে বিতাড়িত হয়ে নানার বাড়ীতে আশ্রয় নিয়েছেন।

এলাকাবাসী ও ভুক্তভোগী সুত্রে জানা যায়,সদর উপজেলার দুরারকুটি কলোনীতে মৃত আসান আলীর বরাদ্দকৃত ২ একর জমির উত্তারধিকার সুত্রে চার পুত্র ৩৮ শতাংশ করে ভাগ পান।মেঝো পুত্র আনোয়ার মানসিক ভারসাম্যহীন হওয়ায় স্ত্রী ফেলানি তালাক নিয়ে অন্যত্র চলে যায়,আনোয়ার এবং ফেলানির একমাত্র কন্যা সন্তান আনিছা বেগম অসহায় জীবন যাপন করলে পুলিশ সুপার তরিকুল ইসলাম উদ্দোগ নিয়ে আনোয়ার হোসেনের বেদখল পৈতৃক জমিটি উদ্ধার করে দেন।উক্ত জমি যাতে কেউ দখল করতে না পারে সেটি পুলিশ সুপার ডিএসবি দিয়ে ছয়মাস তদারকি করান। সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার মন্জুরুল ইসলামের তত্ববধানে স্থানীয় ব্যাবসায়ী,ভাটার মালিক,গনমান্য ব্যাক্তিদের সহযোগীতায় ইট,বালু,সিমেন্ট,টিন,অর্থ সংগ্রহ করে একটি ঘর নির্মান করে মানসিক ভারসাম্যহীন আনোয়ার হোসেনের কন্যাকে ঘরে তুলে দেওয়া হয়।বাবা ভারসাম্যহীন এবং মা অন্যত্র থাকায় কখনো নানার বাড়ী কখনো নিজ বাড়ীতে বসবাস করেন আছিয়া বেগম।নানার বাড়ী থাকা কালীন সময়ে আপন চাচা নুরজামাল আছিয়ার ঘরটি দখল করে নিয়ে আছিয়া কে বাড়ী থেকে বিতাড়িত করার অভিযোগ উঠেছে।

বর্তমানে অসহায় আছিয়া বেগম নিজ বাড়ীতে ফিরতে না পেরে কখনো নানির বাড়ী কখনো ফুপুর বাড়ীতে বসবাস করছেন।

এলাকাবাসী হাবিবুর রহমান বলেন, জমিটি পৈতৃক সুত্রে আনোয়ার হোসেনের,মানসিক ভারসাম্যহীন হওয়ায় এলাকাবাসী সাবেক পুলিশ সুপারের সহযোগীতায় জমিটি উদ্ধার করা হয়,আনোয়ার হোসেনের কন্যা আনিছা বেগম কে এলাকাবাসীর সহযোগীতায় একটি ঘর নির্মান করে বসবাস করতে বাড়ীতে উঠিয়ে দেওয়া হয়।মানসিক ভারসাম্য আনোয়ার হোসেনের দুর্বলতার সুযোগ নিয়ে তার আপন ভাই নুরজামাল আনিছা বেগম কে বাড়ী থেকে বের করে ঘরটি জবর দখল নেন।অসহায় আনিছা বেগম এখন নানা বাড়ী ও ফুপুর বাড়ীতে অসহায় জীবন যাপন করছে।

দুরাকুটি কলোনীর বাসিন্দা নাসিমা বেগম জানান আনোয়ার হোসেন পাগল হওয়ায় তার একমাত্র কন্যা মানুষের বাড়ীতে আশ্রয় নিয়ে বসবাস করতো,
এলাকাবাসী অসহায় মেয়েটির কথা চিন্তা করে পুলিশ সুপারের সহযোগীতায় জমিটি উদ্ধার করে এলাকা বাসীর সহযোগতীয় একটি বাসযোগ্য গৃহ নির্মান করে দেয়,কিছু দিন আগে মেয়েটির আপন চাচা আছিয়া বেগম কে তার নিজ বাড়ী থেকে বের করে দিয়ে ঘরটি জবর দখল করে নিয়েছে,আমরা এর তীব্র নিন্দা জানাই।

ভুক্তভোগী আছিয়া বেগম কান্না জড়ানো কন্ঠে জানান, আমার মা নেই বাবা মানসিক ভারসাম্যহীন,
এলাকা বাসী ও সাবেক পুলিশ সুপার আমার অসহায়ত্বের কথা শুনে আমার বাবার জমি উদ্ধার করে দেন,এলাকা বাসী সকলের সহযোগীতা নিয়ে
উদ্ধারকৃত জমিতে আমার বসবাসের জন্য একটি ঘর নির্মান করে দেয়.আমার চাচা নুরজামাল ও চাচী আমাকে বাড়ী থেকে বের করে দিয়ে আমার বসত ঘর জবর দখল করে নিয়েছে।বর্তমানে আমি অন্যের বাড়ীতে আশ্রিতা রয়েছি।আমার বসত ঘর ফেরত দেওয়ার দাবী জানাই আপনাদের মাধ্যমে।

সাপ্টবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মন্জুরুল আলম জানান,আনোয়ার হোসেন একজন পাগল মানসিক ভারসাম্যহীন, তার কন্যার জন্য সমাজের সকলের সহযোগীতায় আনোয়ার হোসেনের জমিতে একটি বসত ঘর তুলে দেওয়া হয়,সেই ঘরটি তার আপন চাচা নুরজামাল জোর করে দখল করে নেওয়ার সংবাদ পেয়েছি,অসহায় আছিয়ার ঘর ফেরত নিতে আইনি সহায়তা সহ সকল উদ্দোগ গ্রহন করা হবে বলে নিশ্চিত করেন।

এলাকাবাসীর দাবী, আছিয়ার বাবা ভারসাম্যহীন পাগল,মা নেই, এমন এতিম মেয়ের পাশে আমরা আছি,তার বসত ঘর ফেরত দেওয়া হোক, নয়তো আইনগত পদক্ষেপ নিয়ে আছিয়ার ঘর উদ্ধার করা হবে।