ঢাকাFriday , 3 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাহিরশিমুল বাজারে সংবাদ সংগ্রহে গিয়ে বার্তা সিন্ধু ডটকমের প্রতিনিধি মেহেদী হাসান রাকিবের ওপর খুর দিয়ে হামলার চেষ্টা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | হালুয়াঘাট (ময়মনসিংহ)

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাহিরশিমুল বাজারে মাদক ব্যবসা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে বার্তা সিন্ধু ডটকম-এর প্রতিনিধি মেহেদী হাসান রাকিব-এর ওপর ধারালো অস্ত্র (খুর) দিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ৩ জুলাই ২০২৬, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে।

বার্তা সিন্ধু ডটকমের পক্ষ থেকে জানা যায়, মাদক ব্যবসার তথ্য সংগ্রহের উদ্দেশ্যে প্রতিনিধি মেহেদী হাসান রাকিব বাহিরশিমুল মসজিদ মার্কেট এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কোনোভাবে বিষয়টি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের নজরে আসে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে প্রতিনিধির দিকে এগিয়ে যান। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ধারালো অস্ত্র (খুর) দিয়ে তার ওপর হামলার চেষ্টা করেন। তবে মেহেদী হাসান রাকিব তাৎক্ষণিকভাবে কৌশলে সরে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান।

হামলার চেষ্টা ব্যর্থ হলে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি দ্রুত বাহিরশিমুল-বিষমপুর সড়ক হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।