ঢাকাThursday , 9 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খন্ডল ও বাহিরশিমুল বিলে উদ্ধার করা ১০টি অবৈধ চায়না জাল জনসম্মুখে ধ্বংসr

Link Copied!

নিজস্ব প্রতিনিধি | বার্তাসিন্ধু ডট কম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্ডল ও বাহিরশিমুল বিলে অভিযান চালিয়ে উদ্ধার করা ১০টি অবৈধ চায়না জাল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে ১১ নম্বর আমতৈল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়-এর উপস্থিতিতে উদ্ধারকৃত চায়না জালগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয়।

এ সময় বার্তাসিন্ধু ডট কমের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপস্থিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও অবৈধ চায়না জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

উল্লেখ্য, গত ০৮ জুলাই (বুধবার) হালুয়াঘাট উপজেলার ইউএনও ফয়সাল আহমেদ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়-এর নির্দেশনায় খান্ডল ও বাহিরশিমুল বিলে পরিচালিত বিশেষ অভিযানে ১০টি অবৈধ চায়না জাল উদ্ধার করা হয়।

পরে জালগুলো ১১ নম্বর আমতৈল ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয় এবং পরদিন জনসম্মুখে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাসিন্ধু ডট কম
সত্যের সন্ধানে প্রতিদিন।