ঢাকাSaturday , 25 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাঘায় ইউএনও’র বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

Link Copied!

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের ঘুস দুর্নীতির বিরুদ্ধে পৌর বিএনপি শনিবার বিকালে বিক্ষোভ করেছে।

 

জানা গেছে, উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার পদে শনিবার সকাল থেকে নিয়োগ পরীক্ষা শুরুর কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে শুরু হয়।

 

এই পরীক্ষার তালিকা প্রকাশে ইউএনও শাম্মী আক্তার অনিয়ম করেছেন মর্মে অভিযোগ ওঠে।

বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অবগত হলে বিক্ষোভ মিছিল করেন।

 

এ সময় তারা উপজেলা চত্বরে সুদখোর ইএনও, দুর্নীতিবাজ ইউএনও, ইউএনও’র দুর্নীতি মানি না মানব না, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দিতে থাকেন।

 

বিক্ষোভ শেষে উপজেলা চত্বরে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার পদের প্রার্থী আবুল হোসেনসহ উপজেলা, পৌর, ইউনিয়নের নেতাকর্মীরা।