ঢাকাSunday , 26 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | Bartashindhu.com

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মনিকুড়া ভূঁইয়া বাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে মাদক সেবনের সত্যতা পাওয়ায় হালুয়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় উভয়কে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—

সেকান্দার (পিতা: আর্ছব আলী)

ফরিদ

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এদিকে, এলাকাবাসী প্রশাসনের এ ধরনের সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।