ঢাকাWednesday , 8 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খান্ডল ও বাহিরশিমুল বিলে অভিযান: উদ্ধার হলো ১০টি অবৈধ চায়না জাল

Link Copied!

মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান, সচেতন এলাকাবাসীর সহযোগিতায় সফল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি | বার্তাসিন্ধু ডট কম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খান্ডল ও বাহিরশিমুল বিলে অবৈধভাবে ব্যবহৃত চায়না জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি চায়না জাল উদ্ধার করা হয়েছে। বুধবার (০৮ জুলাই) পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, বার্তাসিন্ধু ডট কমের প্রতিনিধি এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।

জানা গেছে, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়-এর নির্দেশনায় পরিচালনায় বার্তা সিন্ধু ডট কম এবং এলাকাবাসী অভিযানে খান্ডল ও বাহিরশিমুল বিলের বিভিন্ন স্থান থেকে মাছ নিধনে ব্যবহৃত ১০টি অবৈধ চায়না জাল উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যক্তি চায়না জাল ব্যবহার করে নির্বিচারে ছোট-বড় সব ধরনের মাছ ও মাছের পোনা আহরণ করে আসছিল। এতে বিলের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ ও তথ্যের ভিত্তিতেই প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

অভিযানে উপস্থিত বার্তাসিন্ধু ডট কমের প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রমের তথ্য সংগ্রহ করেন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এলাকাবাসী প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান। তাদের মতে, ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হলে অবৈধ জাল ব্যবহার অনেকাংশে কমে আসবে এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

উদ্ধারকৃত ১০টি চায়না জাল ১১ নম্বর আমতৈল ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে জালগুলো আনুষ্ঠানিকভাবে হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে।

বার্তাসিন্ধু ডট কম

সত্যের সন্ধানে প্রতিদিন।