ঢাকাSunday , 14 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় ইলেক্ট্রিক মিস্ত্রি নিহত

Link Copied!

প্রতিবেদন

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সাকিল (২২) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার আরশিনগর ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সাকিল জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের সন্তান।

স্বজনদের বরাতে জানা যায়, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে ব্যবহারের জন্য লাইটিং সামগ্রী নিয়ে ট্রাক্টরযোগে যাচ্ছিলেন সাকিল। পথিমধ্যে আরশিনগর ফিউচার পার্কের সামনে মহাসড়কে ট্রাক্টরের একটি চাকা খুলে গেলে তিনি ছিটকে সড়কে পড়ে যান। এ সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যায়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভুঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।