ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর লঞ্চঘাটে ২ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার

Link Copied!

চাঁদপুর লঞ্চঘাটে ২ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি | বার্তা সিন্ধু ডটকম

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মা-ছেলেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ।

শুক্রবার চাঁদপুর লঞ্চঘাট এলাকায় এসআই সুফল চন্দ্র সিংহের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার লাকসাম থানার মিশ্রি গ্রামের মো. আব্দুল করিম (২৮) ও তার মা রাহিমা বেগম (৫০)। তারা সম্পর্কে মা-ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁদপুর হয়ে ঢাকার সদরঘাটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুর সদর নৌ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাঁজার উৎস, সরবরাহকারী ও পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ মাদক চালানের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ।

পুলিশ আরও জানায়, মাদকের অবৈধ পরিবহন ও সরবরাহ রোধে নৌ থানা পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বার্তা সিন্ধু ডটকমের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।