ঢাকাWednesday , 20 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে সরকারি গোডাউনে ধান গ্রহণে অনিয়মের অভিযোগ, প্রান্তিক কৃষকের ক্ষোভ

Link Copied!

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলেছেন এক প্রান্তিক কৃষক। বুধবার (২০ মে) “অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেন, সাধারণ কৃষকদের ধান নানা অজুহাতে রিজেক্ট করা হলেও একই মানের ধান প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে সহজেই গ্রহণ করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওই কৃষক বলেন, “আমরা যারা প্রান্তিক কৃষক, ধান নিয়ে সরকারি গোডাউনে গেলে নানা কারণ দেখিয়ে ধান নিতে চায় না কর্তৃপক্ষ। অথচ একই ধান প্রভাবশালী ব্যক্তিরা দিলে আমাদের সামনেই তা গ্রহণ করা হয়।”

এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সালমান ওমর, ফয়সাল আহমেদ, মাহবুবুর রহমান, এইচ এম কামরুজ্জামান, আজিজুল আহসান, নাদিম আহমদ, সাজ্জাদ হোসেন খান হীরাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর বলেন, “এ বছর আমরা ২২৭১ মেট্রিক টন বোরো ধান এবং ৭৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবো। সরকার চায় প্রান্তিক কৃষকেরা যেন সরাসরি এই সুবিধা পান।”

তিনি আরও বলেন, ইউনিয়নভিত্তিক জমির পরিমাণ, উৎপাদন ও জনসংখ্যা বিবেচনায় ধান সরবরাহের বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। প্রচারণার জন্য মাইকিং ও লিফলেট বিতরণও করা হয়েছে যাতে প্রত্যন্ত এলাকার কৃষকেরাও সুযোগ পান। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান দিতে পারবেন বলেও জানান তিনি।

এদিকে, ২০২৫-২৬ মৌসুমে সরকারি খাদ্য গুদামে বোরো ধান বিক্রির জন্য আবেদন করা ২ হাজার ২২৯ জন কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে ৭৫৯ জন কৃষককে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধান সরাসরি সরকারি গুদামে বিক্রির সুযোগ বাড়লে কৃষক লাভবান হবেন এবং খাদ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। নির্বাচিত কৃষকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ খাদ্য গুদামে ধান সরবরাহের আহ্বান জানানো হয়।