ঢাকাSunday , 16 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে হালুয়াঘাটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

M H Rakib (Haluaghat,Mymensingh)
August 16, 2026 12:21 am
Link Copied!

হালুয়াঘাট প্রতিনিধি:
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাছ দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার, উন্নত জাতের মাছ চাষ, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারি আইন মেনে চলার পাশাপাশি প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তরুণদের মৎস্যচাষে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন বক্তারা।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সফল মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মৎস্যচাষি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

BARTASHINDHU.COM
সত্যের পক্ষে, মানুষের পাশে