ঢাকাSaturday , 8 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে আধুনিক পদ্ধতিতে সবজিচাষ বিষয়ক প্রশিক্ষণ

Link Copied!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: এম এইচ রাকিব
ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষকদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সবজি চাষে দক্ষ করে তুলতে আধুনিক পদ্ধতিতে সবজিচাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ে অধিক ফলন ও গুণগত মানসম্পন্ন সবজি উৎপাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে উন্নত জাতের বীজ নির্বাচন, মাটির গুণাগুণ ও উর্বরতা সংরক্ষণ, সুষম সার প্রয়োগ, রোগবালাই ও পোকামাকড় দমন এবং নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়।
এ ছাড়া উৎপাদিত সবজি সঠিক সময়ে সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কীটনাশকের যথাযথ ব্যবহারের বিষয়েও প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়। সংশ্লিষ্টরা বলেন, আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে সবজি চাষ করলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও গুণগত মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদন সম্ভব হবে। এতে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয়ভাবে নিরাপদ খাদ্যের জোগানও বাড়বে।