ঢাকাSaturday , 18 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তঘেঁষা জনপদে সম্ভাবনার নতুন ঠিকানা নাগলা বাজার

Link Copied!

সীমান্তঘেঁষা জনপদে সম্ভাবনার নতুন ঠিকানা নাগলা বাজার

নিজস্ব প্রতিবেদক |বার্তা সিন্ধু ডট কম। হালুয়াঘাট (ময়মনসিংহ) সানজিদা আক্তার সুরভী

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার ১১ নম্বর আমতৈল ইউনিয়নের একটি পরিচিত জনপদের নাম নাগলা বাজার। একসময়ের শান্ত কৃষিনির্ভর গ্রামীণ এলাকা আজ ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তির বিকাশে পরিণত হয়েছে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্রে। স্থানীয়দের মতে, ভৌগোলিক অবস্থান, মানুষের পরিশ্রম এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে নাগলা বাজারের গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে।

ইতিহাস ও নামকরণ

স্থানীয় প্রবীণদের ভাষ্য অনুযায়ী, বর্তমান নাগলা বাজার এলাকা একসময় কোদালিয়া খাল ও গাতা নদীর অববাহিকার উর্বর কৃষিজমি ছিল। জনশ্রুতি রয়েছে, এ অঞ্চলে একসময় প্রচুর নলখাগড়া বা স্থানীয় ভাষায় “নাগলা ঘাস” জন্মাত। সেই থেকেই এলাকার নাম “নাগলা” এবং পরবর্তীতে গড়ে ওঠা হাটের নাম হয় “নাগলা বাজার”। জলপথে পণ্য পরিবহনের সুবিধার কারণে কোদালিয়া খালের তীরেই বাজারটির বিকাশ ঘটে।

শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা

নাগলা বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে নাগলা কিন্ডারগার্টেন অ্যান্ড উচ্চ বিদ্যালয় ও প্রমিজ একাডেমি। এছাড়া বাজারসংলগ্ন এলাকায় অবস্থিত সরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষার প্রসারে ভূমিকা রেখে চলেছে।

ধর্মীয় শিক্ষার জন্য রয়েছে জামিয়া ও হাফেজিয়া মাদ্রাসা এবং নাগলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, যা এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র।

স্বাস্থ্যসেবায় অগ্রগতি

স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এলাকায় রয়েছে আমতৈল ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র (স্যাটেলাইট ক্লিনিক) ও কমিউনিটি ক্লিনিক। পাশাপাশি বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক ফার্মেসি এবং চিকিৎসকদের চেম্বার। সুজন মেডিকেল হল ২৪ ঘণ্টা ওষুধ সরবরাহের মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করেছে।

ডিজিটাল সেবায় এগিয়ে

বর্তমানে নাগলা বাজার তথ্যপ্রযুক্তি সেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। এখানে ইফতি কম্পিউটার্স, এম এস কম্পিউটার্স, নাসির পয়েন্ট, সীমা স্টুডিও এবং নুহা কম্পিউটার্সসহ একাধিক কম্পিউটার ও অনলাইন সেবাকেন্দ্র রয়েছে।

ব্যাংকিং সেবায় রয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং (এম এস এন্টারপ্রাইজ) এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, যা স্থানীয় মানুষের আর্থিক সেবা সহজ করেছে।

কৃষি ও মৎস্য খাতে সম্ভাবনা

নাগলা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় আধুনিক ডেইরি ও পোল্ট্রি খামার গড়ে উঠেছে। এর মধ্যে ইফতি এগ্রো প্রজেক্ট উল্লেখযোগ্য। পাশাপাশি বাউশী ফিশারিজ অ্যান্ড এগ্রো প্রজেক্ট স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।

দর্শনীয় স্থানেও সমৃদ্ধ

নাগলা বাজারের রয়েছে ওয়ালটন সু রোম যেটি কিনা সকলের কাছে আদিল ইলিকট্রনিক নামে পরিচিত ও পাশাপাশি রয়েছে অন্যান্য ইলেকট্রিক দোকান।

নাগলা বাজারের অদূরেই রয়েছে কংশ নদী ও সরচাপুর ব্রিজ, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এছাড়া শতবর্ষী সাধু আন্দ্রিয়ের মিশন, প্রাচীন শ্রী শ্রী কামাক্ষা মন্দির, ভারতের মেঘালয় সীমান্তসংলগ্ন কড়ইতলী স্থলবন্দর এবং গাবরাখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র এলাকাটির পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করেছে।

স্থানীয়দের প্রত্যাশা

স্থানীয় বাসিন্দারা জানান, নাগলা বাজারে আধুনিক অবকাঠামো, সড়ক যোগাযোগ ও সরকারি বিনিয়োগ আরও বৃদ্ধি পেলে এটি সীমান্ত অঞ্চলের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে। তাদের মতে, শিক্ষা, কৃষি, ব্যবসা ও প্রযুক্তির সমন্বয়ে নাগলা বাজার আগামী দিনে হালুয়াঘাট উপজেলার উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠবে।