ঢাকাSunday , 23 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মায়ের অসুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন এমপি সালমান ওমর রুবেল

Link Copied!

হালুয়াঘাট প্রতিনিধি:
মায়ের অসুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল

রোববার (২৩ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুক পোস্টে এমপি সালমান ওমর রুবেল লিখেছেন, “আমার আম্মা গুরুতর অসুস্থ। ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। সকলের কাছে দোয়া চাই।”

তাঁর মায়ের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁর মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকেও তাঁর মায়ের সুস্থতার জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

এদিকে, এমপি সালমান ওমর রুবেলের মায়ের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। তাঁর দ্রুত সুস্থতার জন্য হালুয়াঘাট ও ধোবাউড়াসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।