জলাতঙ্ক প্রতিরোধে ফুলপুরে কুকুর-বিড়ালের টিকাদান, রং দিয়ে চিহ্নিতকরণ
জলাতঙ্ক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আজ ফুলপুর পৌরসভা এলাকায় কুকুর ও বিড়ালের মাঝে টিকাদান কর্মসূচি পরিচালিত হয়েছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে এলাকার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে পথকুকুর ও বিড়ালকে ভ্যাকসিন প্রদান করা হয়।
টিকাদান শেষে প্রাণীগুলোকে রং দিয়ে চিহ্নিত করা হয়েছে,যাতে সহজেই বোঝা যায় কোনগুলো ইতোমধ্যে ভ্যাকসিনের আওতায় এসেছে। এতে একই প্রাণীকে পুনরায় টিকা দেওয়ার প্রয়োজন কমবে এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।
কর্মসূচি চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন।
AC Land Phulpur


