ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউড়া থানার বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত এক আসামি এবং জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এসআই আজিজুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি এবং অপরজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
ধোবাউড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
Bartashindhu.com


