ঢাকাMonday , 17 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে বিরোধ: হালুয়াঘাটে বৃদ্ধার মৃত্যু, ছেলে ও পুত্রবধূ আটক

Link Copied!

 

এম এইচ রাকিব, হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাটে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে রেজিয়া খাতুন (৮২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর ছেলে দুলাল মিয়া ও পুত্রবধূ হোসনে আরার বিরুদ্ধে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুন ওই গ্রামের মৃত কাজিমুদ্দিনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক জমি নিয়ে রেজিয়া খাতুনের সঙ্গে তাঁর ছেলে দুলাল মিয়া ও পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার বাড়ির পাশের জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং রেজিয়া খাতুন মাটিতে পড়ে যান।

পরে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

নিহতের প্রতিবেশী সাইদুল ইসলাম বলেন, পারিবারিক বিষয় নিয়ে রেজিয়া খাতুনের সঙ্গে তাঁর ছেলে ও পুত্রবধূর প্রায়ই বিরোধ হতো। সোমবার জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বৃদ্ধাকে ধাক্কা দেওয়া হলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে হালুয়াঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেজিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে। একই সময় তাঁর ছেলে দুলাল মিয়া ও পুত্রবধূ হোসনে আরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।