ঢাকাWednesday , 12 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুর-তারাকান্দা সার্কেলের এএসপি রাকিবুল হাসানের বদলি, দায়িত্বে আসছেন তাহমিনা আক্তার

Link Copied!

ফুলপুর-তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর-তারাকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ রাকিবুল হাসানের বদলি হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে ফুলপুর-তারাকান্দা সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ময়মনসিংহ জেলার সহকারী পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তার।

 

দায়িত্ব পালনকালে এএসপি মোহাম্মদ রাকিবুল হাসান পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে ফুলপুর-তারাকান্দা সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর দায়িত্বকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রমে তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

 

তাঁর বদলির খবরে স্থানীয় পর্যায়ে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিদায়ের আবহ তৈরি হয়েছে। দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা ও পেশাদারিত্বের কথা স্মরণ করছেন সংশ্লিষ্টরা।

 

এদিকে, নতুন দায়িত্বে তাহমিনা আক্তার ফুলপুর ও তারাকান্দা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার পাশাপাশি জনসেবায় কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা স্থানীয়দের। তাঁর নেতৃত্বে পুলিশি সেবা আরও জনবান্ধব ও গতিশীল হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট মহল।

 

বার্তা সিন্ধু ডট কম