ঢাকাSaturday , 11 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তারাকান্দায় নিখোঁজের দুই দিন পর ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার

bartashindhu
July 11, 2026 2:08 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক | বার্তাসিন্ধু ডটকম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর দুই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার কামারিয়া ইউনিয়নের রৌয়াপাড়া এলাকার খালপাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু আব্দুল্লাহ উপজেলার কামারিয়া ইউনিয়নের বাসিন্দা এনামুল হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

শনিবার সকালে স্থানীয়রা খালপাড়ে একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি আব্দুল্লাহর বলে শনাক্ত করেন।

শিশুটির বাবা এনামুল হোসেন জানান, পারিবারিক বিরোধের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানাচ্ছেন তিনি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ টিপু সুলতান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।