হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি | Bartashindhu.com
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মধ্যরাতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দিবাগত রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক-সংক্রান্ত অভিযোগে ভাড়ালিয়াকোনা এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৩৯), পিতা: মৃত আমানুল্লাহকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানানো হয়।


