ঢাকাThursday , 7 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নতুন লুকে ভক্তদের চমকে দিলেন আরিফিন শুভ

Link Copied!

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন ঢালিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। ছবিগুলোতে নতুন লুকে ধরা দেয়ার পরই ভক্তদের প্রশংসায় ভাসছেন শোবিজের উজ্জ্বল এ নক্ষত্র।

বৃহস্পতিবার (৭ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ৪টি ছবি প্রকাশ করেন শুভ। ছবিতে গলা অবধি লম্বা চুল, ঢিলেঢালা স্টাইলিশ কাটের কোর্ট, প্যান্ট, ম্যাচিং রংয়ের রোদচশমা আর জুতা পরে ধরা দিয়েছেন অভিনেতা।

ক্যাপশনে শুভ লেখেন,

“মালিক তো একজনই! আমরা সবাই তাঁরই বান্দা।”

ধারণা করা হচ্ছে, নতুন সিনেমা ‘মালিক’-এ এমনই লুকে ধরা দেবেন আরিফিন শুভ। এ সিনেমায় অভিনেতার বিপরীতে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমকে। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে পারে সিনেমাটি।

সম্প্রতি ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজ দিয়ে বলিউডে পা রেখেছেন আরিফিন শুভ। সনি লিভে প্রকাশিত হওয়া নায়কের প্রথম কাজ প্রশংসা কুড়াচ্ছে ভক্ত ও সমালোচকদের।

জ্যাজ সিটি’-তে প্রধান চরিত্র জিমি রয়। আর এ চরিত্রেই মনোমুগ্ধকর অভিনয় করে বলিউড কাঁপাচ্ছেন শুভ।সিরিজটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সনি লিভে ট্রেডিংয়ে শীর্ষ তালিকায় অবস্থান করেছে এটি। হিন্দি, উর্দু, ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও মুক্তি পেয়েছে ‘জ্যাজ সিটি’।