ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভাইরাল রুনা পারভীন গ্রেপ্তার: অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে কারাগারে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | Bartashindhu.com

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও ভাইরাল হওয়া যশোরের শার্শা উপজেলার বাসিন্দা রুনা পারভীনকে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল। অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রামে অভিযান চালিয়ে রুনা পারভীনকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত রুনা পারভীন শার্শা উপজেলার সাতমাইল মোড়লপাড়া গ্রামের বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিম কার্ডসংবলিত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

ডিবি পুলিশের তথ্যমতে, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বসতবাড়িতে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে নিষিদ্ধ অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার কার্যক্রম পরিচালনার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছালে চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রুনা পারভীনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর রুনা পারভীনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সচেতন মহল অনলাইন জুয়ার বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, অনলাইন বেটিং ও জুয়া তরুণ সমাজকে বিপথে পরিচালিত করছে এবং সামাজিক অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠছে।