ঢাকাSunday , 5 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় দলকে বিদায় বললেন নেইমার

Link Copied!

স্পোর্টস ডেস্ক | বার্তাসিন্ধু ডটকম

বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে শেষ ষোলোতেই নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেলেসাওরা। হতাশাজনক এই পরাজয়ের পর জাতীয় দলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।

ম্যাচ শেষে আবেগাপ্লুত নেইমার বলেন, “আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি। মেটলাইফ স্টেডিয়ামে আমার যাত্রার শুরু হয়েছিল, আর এখানেই শেষ করলাম। এখন সব শেষ।”

জাতীয় দলের জার্সিতে এক যুগেরও বেশি সময় কাটানো নেইমার ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়। আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করছেন তিনি। জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে তার গোলসংখ্যা ৮০।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও ব্রাজিলের হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন নেইমার। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার বিদায়ে ব্রাজিলিয়ান ফুটবলের একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল।

তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাবেন ৩৪ বছর বয়সী এই তারকা। বর্তমানে তিনি ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের হয়ে খেলছেন। এই ক্লাব থেকেই তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের সূচনা হয়েছিল।

ইউরোপ ও মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় কাটানোর পর শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার। প্রত্যাবর্তনের পর সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পান তিনি এবং আবারও দলের আক্রমণভাগের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন।

জাতীয় দলের জার্সিকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে নেইমারের জাদু আরও কিছুদিন উপভোগ করার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।