ঢাকাMonday , 31 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি

Link Copied!

আহমেদ আকবর,বার্তা সিন্ধু ডট কম

সিলেটপরিকল্পিত চক্র নাকি কিশোর গ্যাং, আতঙ্কে ব্যবসায়ীরা সিলেটের দক্ষিণ সুরমায় ‘ইলিশ রেস্টুরেন্ট’-এর বিপরীত পাশে অবস্থিত ‘রিজিক ফুডকার্ট’ নামক দোকানে আবারও চুরির ঘটনা ঘটেছে। গত রাতে দোকানটির বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায় চোরচক্র। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই নির্দিষ্ট দোকানে চুরির ঘটনা ঘটল।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই একই সারিতে রিজিক ফুডকার্টের পাশাপাশি আরও চারটি সমমানের দোকান রয়েছে। কিন্তু অলৌকিক বা রহস্যজনকভাবে বারবার শুধু রিজিক ফুডকার্ট দোকানটিকেই চোরের দল নিশানা বানাচ্ছে।

ফলে এটি সাধারণ চুরি, বেপরোয়া কিশোর গ্যাং বা ছিনতাইকারীদের কাজ, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত শত্রুতা বা উদ্দেশ্যমূলক চক্র জড়িত—তা নিয়ে এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দক্ষিণ সুরমা থানা পুলিশের নিয়মিত টহল ডিউটি থাকা সত্ত্বেও তাদের চোখ ফাঁকি দিয়ে এভাবে বারবার চুরির ঘটনা ঘটছে।

এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।এ বিষয়ে রিজিক ফুডকার্টের পরিচালক আহমেদ জামিল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, বারবার একই দোকানে চুরির ঘটনা কোনো স্বাভাবিক বিষয় নয়। আইনি প্রতিকার ও নিরাপত্তার স্বার্থে তিনি বিষয়টি দ্রুত দক্ষিণ সুরমা থানা পুলিশকে লিখিতভাবে অবগত করবেন এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছেন।এলাকার ব্যবসায়িক পরিবেশ স্বাভাবিক রাখতে ও চোরচক্রকে চিহ্নিত করতে পুলিশি নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।