ঢাকাTuesday , 18 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় বিয়ের প্রলোভনে ফুপাতো বোনের সঙ্গে সম্পর্কের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Link Copied!

ধোবাউড়া প্রতিনিধিঃ এম এইচ রাকিব

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের বহরভিটা গ্রামে আপন ফুপাতো বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে হুমায়ুন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বহরভিটা গ্রামের সুজন মিয়ার ছেলে হুমায়ুনের সঙ্গে ওই তরুণীর পারিবারিকভাবে পরিচয় ছিল। একপর্যায়ে হুমায়ুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্মগ্রন্থ হাতে নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এরপর বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে হুমায়ুন বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ। একই সঙ্গে তার পরিবার অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগীর দাবি, ধর্মগ্রন্থ হাতে নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ায় তিনি হুমায়ুনের কথায় বিশ্বাস করেছিলেন। কিন্তু বর্তমানে অভিযুক্ত ব্যক্তি বিষয়টি অস্বীকার করছেন।

অভিযোগকারী জানান, গত ৫ আগস্ট ২০২৬ তারিখে তিনি ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ করেন। তবে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে না পারায় অভিযোগটির দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে জানা গেছে। আইনি প্রতিকার ও সুষ্ঠু বিচারের আশায় তিনি একাধিকবার থানায় যোগাযোগ করেছেন বলেও দাবি করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত হুমায়ুনের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ধোবাউড়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগে উল্লেখিত শারীরিক সম্পর্কের বিষয়টি প্রায় এক বছর আগের। ভুক্তভোগী নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে না পারায় অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

বার্তা সিন্ধু ডট কম