এম এইচ রাকিব , হালুয়াঘাট প্রতিনিধী
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে হালুয়াঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা ৫০০ আসন অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরন ও তাদের আত্নার মাগফেরাত কামনা করে জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধাদের ত্যাগ, সাহস ও আত্মত্যাগের ইতিহাস পর্যালোচনা করা হয়। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ঐক্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করা হয়।
জুলাই শহীদদের বিচারের দাবীতে জুলাই শহীদ পরিবারের সদস্যরা ও আহত জুলাই যোদ্ধারা বক্তব্য প্রদান করেন। তারা আশা করেন গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি মানবিক, জবাবদিহিমূলক এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। আলোচনায় নেতারা জোর দিচ্ছেন যে, কেবল ক্ষমতার পরিবর্তনই যথেষ্ট নয়, বরং ফ্যাসিবাদের সম্পূর্ণ অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্থায়ী সংস্কার প্রয়োজন।
হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৬ ময়মনসিংহ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সালমান ওমর রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ও হালুয়াঘাট পৌরসভার প্রশাসক জাকিয়া সুলতানা রোজি, আসলাম মিঞা বাবুল, আহবায়ক, বিএনপি, হালুয়াঘাট উপজেলা শাখা, হানিফ মোঃ শাকেরউল্লাহ, আহবায়ক, বিএনপি, হালুয়াঘাট পৌর শাখা, মোঃ ফেরদৌস আলম, অফিসার ইনচার্জ, হালুয়াঘাট থানা, ডাঃ প্রাণেশ চন্দ্র পন্ডিত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালুয়াঘাট, মোয়াজ্জেম হোসেন মাষ্টার, আমীর, জামায়াতে ইসলামী, হালুয়াঘাট উপজেলা, নাদিম আহমদ, সভাপতি, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতি, আবু রায়হান, প্রধান সমন্বয়ক, এনসিপি, হালুয়াঘাট উপজেলাসহ জুলাই শহীদ পরিবারের সদস্যরা, আহত জুলাইযোদ্ধারা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকবৃন্দ।


