নিজস্ব প্রতিবেদক | হালুয়াঘাট, ময়মনসিংহ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের মিলন বাজার এলাকার স্বদেশী পূর্বপাড়ায় একটি পরিত্যক্ত বাড়িকে কেন্দ্র করে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পর্যন্ত ওই বাড়িতে এক বৃদ্ধা বসবাস করতেন। পরে তার মেয়ে তাকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে গেলে বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এই সুযোগে এলাকার কিছু বখাটে যুবক রাতের অন্ধকারে বাড়িটিকে মাদক সেবনের আস্তানা হিসেবে ব্যবহার করছে। এছাড়াও সেখানে নারী নিয়ে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে Bartashindhu.com-এর প্রতিনিধি পরিত্যক্ত বাড়ির ভেতরে ও আশপাশে মাদক সেবনের ব্যবহৃত সিগারেট ও বিড়ির অবশিষ্টাংশ দেখতে পান। তবে ঘটনাস্থলে মাদক সেবনের সময় কাউকে দেখা যায়নি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, পরিত্যক্ত বাড়িটি নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।
স্থান: স্বদেশী পূর্বপাড়া, মিলন বাজার, স্বদেশী ইউনিয়ন, হালুয়াঘাট উপজেলা, ময়মনসিংহ।


