ঢাকাTuesday , 30 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমার পুরাতন রেলগেট এলাকায় জুয়ার আসরের অভিযোগ, অভিযানের দাবি স্থানীয়দের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আহমেদ আকবর (সিলেট প্রতিনিধি)

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার পুরাতন রেলগেট এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, থানা পুলিশের অভিযানের পরও স্থান পরিবর্তন করে একটি চক্র তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সূত্রের দাবি, দক্ষিণ সুরমার পুরাতন রেলগেট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মিত জুয়ার আসর পরিচালনা করছে। অভিযোগ রয়েছে, অভিযানের পর চক্রটি তাদের কার্যক্রম রেলওয়ে (জিআরপি) থানার আওতাধীন এলাকায় সরিয়ে নেয়।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর চললেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের ভাষ্য, জুয়ার কারণে যুবসমাজ বিপথে যাচ্ছে এবং এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি এবং রেলওয়ে (জিআরপি) থানার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিআরপি পুলিশ, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিঃদ্রঃ এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য স্থানীয়দের অভিযোগ ও দাবির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগের স্বাধীন যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।