ঢাকাThursday , 25 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধারা বাজারে আজ মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গণমিছিল ও মানববন্ধন

M H Rakib (Haluaghat,Mymensingh)
June 25, 2026 12:38 am
Link Copied!

বার্তা সিন্দু ডেস্ক

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ২টায় গণমিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।

ধারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে স্থানীয় যুবসমাজ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, অভিভাবকসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

কর্মসূচিতে ধারা ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা, মাদকের স্পট চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি এবং যুবসমাজের জন্য খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানানো হবে।

আয়োজকদের মতে, মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

উল্লেখ্য, ‘ধারা বাজার মাদকমুক্ত যুব সমাজ’-এর উদ্যোগে এ গণমিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, এ কর্মসূচির মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী হবে এবং জনসচেতনতা বৃদ্ধি পাবে।