ঢাকাThursday , 10 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ডিবির অভিযানে ইয়াবার বড় চালান জব্দ, আটক ৩

Link Copied!

আহমেদ আকবর, সিলেট

সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ ও একটি নোহা গাড়ি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ মোগলাবাজার থানাধীন নৈখাই খালেরমুখ বাজার এলাকার হক ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৯ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—কুড়িগ্রামের রৌমারী থানার চর নতুন বন্দর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. নুর হাকিম (৩০), শৌলমারী গ্রামের আজবাহার মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং নতুনবন্দর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. এহসানুল হক (২৬)।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ ও ঢাকা মেট্রো-চ-৫৩-২১৩২ নম্বরের একটি নোহা গাড়ি জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানান, পলাতক আসামিদের মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও পরিবহন করা হতো।

এ ঘটনায় মোগলাবাজার থানায় ৯ সেপ্টেম্বর মামলা নম্বর-০৪ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ)/৩৮/৪১ ধারা উল্লেখ করা হয়েছে।

গ্রেফতার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।