ফুলপুরে মেসার্স আজাহার ইলেকট্রিক-এর প্রতারণা: নষ্ট ও নিম্নমানের ইউপিএস বিক্রি ভোগান্তি তে অভিযোগ তুলেছেন এক ক্রেতা।
অভিযোগকারী জানান, তিনি গত ৯ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ফুলপুর উপজেলার “মেসার্স আজাহার ইলেকট্রিক” নামের দোকান থেকে উক্ত ইউপিএসটি ক্রয় করেন। তার দাবি, দোকানে পণ্যটি পরীক্ষা করে সচল অবস্থায় দেখানো হলেও বাসায় নেওয়ার পর সেটি ১০ মিনিটের বেশি চালু রাখা সম্ভব হয়নি।
ক্রেতার ভাষ্য অনুযায়ী, পরদিন সকাল ১০টার দিকে তিনি দোকান মালিক আজাহারের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তাকে ইউপিএসটি দোকানে নিয়ে আসতে বলা হয়। পরে দোকানে গেলে তাকে জানানো হয় যে পণ্যটির কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই। এ বিষয়ে তিনি আপত্তি জানিয়ে বলেন, বিক্রয়ের সময় এ ধরনের সীমাবদ্ধতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
এছাড়া অভিযোগকারী আরও দাবি করেন, পণ্যটি ক্রয়ের সময় তাকে কোনো বিক্রয় রসিদ (মেমো) দেওয়া হয়নি। পরবর্তীতে রসিদ চাইলে সেটিও দিতে অস্বীকৃতি জানানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তিনি পণ্যের সরবরাহকারী বা ডিলারের যোগাযোগ নম্বর চাইলে দিতে অস্বীকার করেন। তার মানে এই যে “মেসার্স আজাহার ইলেকট্রিক” দীর্ঘদিন ধরে এইসব নষ্ট ও নিম্ন মানের ইলেকট্রিক পণ্য বিক্রি করে আসছেন।
স্থানীয় ভোক্তারা এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যথাযথ রসিদ প্রদান, পণ্যের সঠিক তথ্য জানানো এবং ক্রেতার ন্যায্য অভিযোগের প্রতিকার নিশ্চিত করা ব্যবসায়ীদের দায়িত্ব বলে সংশ্লিষ্টরা মনে করেন।


