ঢাকাMonday , 7 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এসএমপি পুলিশ কমিশনার মহোদয়ের দক্ষিণ সুরমা থানা পরিদর্শন:

Link Copied!

আহমেদ আকবর ,সিলেট

অদ্য ০৭/০৯/২০২৬ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম মহোদয় দক্ষিণ সুরমা থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় থানায় সংরক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও নথিপত্র, থানার ভৌত অবকাঠামো এবং সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার কর্মকর্তা ও ফোর্স সদস্যদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ক্রাইম) জনাব অলক বিশ্বাস, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক ও স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) জনাব মুহিবুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ সুরমা থানা) জনাব মিজানুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শামসুল রহমানসহ দক্ষিণ সুরমা থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।