ঢাকাSunday , 6 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘A+ সংবর্ধনা–২০২৬’

Link Copied!

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মানে ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ধোবাউড়া উপজেলা শাখা।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারেকুর রহমান। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মেধার পাশাপাশি সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের অর্জিত সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষায় নিজেদের আরও দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধোবাউড়া উপজেলা শাখার সেক্রেটারি আমিরুল ইসলাম

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান মুক্তা এবং জেলা সভাপতি জুবায়ের আল মাহমুদ। এছাড়াও সংগঠনের স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান এবং তাদের ভবিষ্যৎ পথচলায় জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলকে উৎসাহিত করা এবং তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের মধ্য দিয়ে ধোবাউড়ার কৃতী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।