ঢাকাSaturday , 22 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় নেতাই নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে ইজারা পয়েন্ট পরিদর্শন

Link Copied!

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: M H RAKIB

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নেতাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিভিন্ন বালু উত্তোলন পয়েন্ট পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা

শনিবার (২২ আগস্ট) উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের নেতাই নদীর বিভিন্ন বালু উত্তোলন পয়েন্টে সরেজমিনে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় নদীর বিভিন্ন অংশে বালু উত্তোলনের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে ইজারা বাতিলের পর নদী থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ইজারা বাতিলের পর সংশ্লিষ্ট নদী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। কেউ নিয়ম অমান্য করে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে সংশ্লিষ্টদের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয়দেরও এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ও তীরবর্তী এলাকার পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। নদী রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন বলেও মনে করছেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নেতাই নদীর বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তথ্য পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাসিন্ধু ডটকম | স্থানীয় সংবাদ, মানুষের কথা