ঢাকাFriday , 21 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে দক্ষিণ সুরমায় প্রতিবাদ সভা

Link Copied!

সিলেট প্রতিনিধি:
মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সিলেটের দক্ষিণ সুরমায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি পরিবার, সমাজ ও দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচনী ইশতেহারে অনলাইন জুয়া, মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত সিলেট নগরী গড়ার ঘোষণা দিয়েছেন। সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে অনলাইন জুয়া প্রতিরোধে আইন প্রণয়ন করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

নাসিম হোসাইন আরও বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল। দক্ষিণ সুরমাও এর বাইরে নয়। অপরাধী যেই হোক, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে আইনের আওতায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসাইন চৌধুরী, মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বিয়ান, যুবসমাজ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা।

বক্তারা বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দক্ষিণ সুরমাকে মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।