ঢাকাSaturday , 8 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ–হালুয়াঘাট রুটে শিক্ষার্থীদের অর্ধেক বাসভাড়ার দাবি

Link Copied!

হালুয়াঘাট প্রতিনিধি: এম এইচ রাকিব

 

ময়মনসিংহ–হালুয়াঘাট রুটে শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ (অর্ধেক) বাসভাড়া নির্ধারণের দাবিতে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছে হালুয়াঘাট স্টুডেন্টস এসোসিয়েশন।

 

শিক্ষার্থীদের দাবি, বর্তমানে ময়মনসিংহ–হালুয়াঘাট রুটে যাতায়াতে ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত বাসভাড়া দিতে হচ্ছে। নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য এ ব্যয় বাড়তি আর্থিক চাপ তৈরি করছে। ফলে বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র প্রদর্শনের ভিত্তিতে অর্ধেক ভাড়া কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।

 

স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরও দাবি করেন, শুধু নির্দিষ্ট কোনো বাসে নয়, ময়মনসিংহ–হালুয়াঘাট রুটে চলাচলকারী সব বাসে একইভাবে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে।

 

হালুয়াঘাট স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের জন্য সহনীয় ও ন্যায্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

 

শিক্ষার্থীরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত অর্ধেক বাসভাড়া কার্যকরের উদ্যোগ নেবে।