ঢাকাWednesday , 5 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ড্রেস কোড মেনে চলার নির্দেশ এসএমপি কমিশনারের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | সিলেট | আকবর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আগস্ট মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত হলে এসএমপির পক্ষ থেকে নবনিযুক্ত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

কল্যাণ সভায় পুলিশ কমিশনার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁদের বিভিন্ন দাপ্তরিক, প্রশাসনিক ও কল্যাণমূলক বিষয়, সমস্যা, আবেদন ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন। যৌক্তিক বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি কর্মকর্তা ও সদস্যদের ন্যায্য প্রাপ্য ও কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করা এবং দাপ্তরিক কার্যক্রমের গতি ও দক্ষতা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যে পুলিশ কমিশনার বাংলাদেশ পুলিশের নির্ধারিত ড্রেস কোড যথাযথভাবে অনুসরণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সর্বক্ষেত্রে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে জনসেবার মানোন্নয়ন, বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখা এবং সিলেট মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে নিরলসভাবে কাজ করতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি) মো. আকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. রিয়াজুল কবির, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পুলিশ লাইন্সের কর্মকর্তা, সিভিল স্টাফ, পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম এবং অন্যান্য পুলিশ সদস্যরা।