ঢাকাThursday , 30 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় এলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | Bartashindhu.com

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এটি সার্জিও গরের প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন,
“আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।”

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সাম্প্রতিক সময়ে বাণিজ্য, নিরাপত্তা, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন ইস্যুতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সার্জিও গরের এ সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Bartashindhu.com | সত্যের সন্ধানে প্রতিদিন