ঢাকাThursday , 16 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন বিল ২১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ

Link Copied!

প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক | Bartashindhu.com

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের বিল আগামী ২১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সংক্রান্ত একটি নির্দেশনা বৃহস্পতিবার জারি করে দেশের সব স্কুল ও কলেজের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) পদ্ধতিতে সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে।

এমপিও বিল জমা দেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানকে ইএমআইএস (EMIS) সিস্টেমের এমপিও শিট মডিউলে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর প্রত্যেক শিক্ষক ও কর্মচারীর প্রাপ্য এমপিওর অর্থ বিধিমালা অনুযায়ী সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে।

মাউশি জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধান যে তথ্য জমা দেবেন, সেটিই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক বা কর্মচারীর বেতন পাঠানো না গেলে কিংবা অতিরিক্ত অর্থ পাঠানো হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

এছাড়া অসাবধানতাবশত অতিরিক্ত অর্থ প্রদান হলে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারীকে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে অর্থ ফেরত জমা দিয়ে চালানের কপি প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আইবাস (iBAS++)-এ তথ্য যাচাই সম্পন্ন হওয়া বৈধ (Valid) জনবলের তথ্যই বর্তমানে বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে। যাদের তথ্যে এখনো ত্রুটি রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাই শেষে পর্যায়ক্রমে বিল সাবমিটের সুযোগ দেওয়া হবে।

এ অবস্থায়, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে জুলাই মাসের এমপিও বিল যথাসময়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।