ঢাকাMonday , 6 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে গৃহবধূ হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

Link Copied!

ময়মনসিংহের ফুলপুর উপজেলার লাউয়ারী কান্দাপাড়া এলাকার গৃহবধূ শিল্পা (২২) হত্যা মামলার দীর্ঘদিন পলাতক থাকা দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশ সিলেটের র‍্যাব-৯-এর সহযোগিতায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাধাঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় নিহতের স্বামী মো. মফিজুল ইসলাম (২৭) ও শ্বশুর আব্দুল হাই (৫৫)-কে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১০ মে শিল্পাকে হত্যার পর তার মরদেহ নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আইনানুগ প্রক্রিয়া শেষে সোমবার (৬ জুলাই) গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।