ঢাকাThursday , 25 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাট বাসস্ট্যান্ডে অভিযানে ১০ মাদকসেবী ও কারবারির কারাদণ্ড

Link Copied!

এম এইচ রাকিব | বার্তা সিন্দু ডট কম | হালুয়াঘাট, ময়মনসিংহ

ময়মনসিংহের হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদকসেবী ও মাদক কারবারিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, জুয়া এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত হালুয়াঘাট গঠনে সকলের সহযোগিতা কামনা করেছেন।