ঢাকাThursday , 25 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধারা বাজারে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গণমিছিল ও মানববন্ধন

Link Copied!

এম এইচ রাকিব | বার্তা সিন্দু ডট কম | হালুয়াঘাট, ময়মনসিংহ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গণমিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ধারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‘ধারা বাজার মাদক মুক্ত যুব সমাজ’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

গণমিছিলটি ধারা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মানববন্ধনে বক্তারা বলেন, মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।

বক্তারা ধারা ইউনিয়নকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি এবং যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার দাবি জানান।

তারা আরও বলেন, একটি নিরাপদ, সুন্দর ও সুস্থ সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে সামাজিক আন্দোলন জোরদার করারও আহ্বান জানান বক্তারা।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।