ঢাকাWednesday , 24 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসেবীর ১ বছরের কারাদণ্ড

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | Bartashindhu.com

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সুজন মিয়া (৪০) নামে এক মাদকসেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সুজন মিয়াকে মাদক সেবনের অপরাধে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও নির্ধারিত সাজা প্রদান করেন।

অভিযান পরিচালনার সময় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

Bartashindhu.com
বস্তুনিষ্ঠ সংবাদে জনতার আস্থা।