ঢাকাTuesday , 23 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

স্বদেশী ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | বার্তা সিন্দু ডটকম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৪ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের প্রত্যেককে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে হালুয়াঘাট থানা পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

স্থান: স্বদেশী ইউনিয়ন, হালুয়াঘাট, ময়মনসিংহ

তারিখ: ২৩ জুন ২০২৬

বার্তা সিন্দু ডটকম

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদে প্রতিশ্রুতিবদ্ধ।