সারা বাংলাদেশের মতো হালুয়াঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। সচেতন মানুষ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে একত্রিত হচ্ছেন।
কিন্তু প্রশ্ন থেকে যায়—নাগলা বাজার কি সত্যিই মাদকমুক্ত, নাকি ধীরে ধীরে মাদকের আতুরঘরে পরিণত হচ্ছে? এখন পর্যন্ত এলাকায় কোনো উল্লেখযোগ্য মাদকবিরোধী বিক্ষোভ বা মানববন্ধন চোখে পড়েনি।
মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠন ও তরুণদের আরও সক্রিয় ভূমিকা পালন করা জরুরি।
আপনার মতে নাগলা বাজারে মাদকবিরোধী গণসচেতনতা কর্মসূচি হওয়া উচিত কি না? মতামত জানান কমেন্টে।


