ফুলপুর প্রতিনিধি | BartaShindhu.com
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৫টি ইটভাটাকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় সংশ্লিষ্ট ইটভাটাগুলোর পরিবেশগত ছাড়পত্র, লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী জরিমানা আরোপ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে উপজেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে। কোনো অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ এবং ফুলপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।


