ঢাকাFriday , 5 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খন্ডল-বাদে বাহিরশিমুল সংযোগে বাঁশের শাকুই ভরসা, ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | Bartashindhu.com

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্ডল থেকে বাদে বাহিরশিমুল গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা এখন একটি ঝুঁকিপূর্ণ বাঁশের শাকু। দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর অভাবে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই এ পথ দিয়ে যাতায়াত করছেন দুই গ্রামের শতাধিক পরিবার।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে শাকুটি আরও পিচ্ছিল ও বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে বৃদ্ধ-বৃদ্ধা, স্কুলগামী শিশু ও অসুস্থ রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় শিশু ও বয়স্করা পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটে।

এলাকাবাসী জানান, বহু বছর ধরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই তাদের কষ্ট ও ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে খন্ডল ও বাদে বাহিরশিমুল এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।