ঢাকাWednesday , 27 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | Bartashindhu.com

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য বিক্রি হওয়া আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও ফিরছে নারায়ণগঞ্জের খামারে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর হস্তক্ষেপে মহিষটি ফেরত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (২৭ মে) যমুনা টেলিভিশনকে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মহিষটিকে ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে সেটিকে আবার খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত মহিষটি সেখানেই লালন-পালন করা হবে।

জানা গেছে, বিরল অ্যালবিনো জাতের এই মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট Donald Trump এর মতো হওয়ায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্ম এর মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ট্রাম্প’।

অদ্ভুত নাম ও ভিন্ন রঙের কারণে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে মহিষটি।

ভাইরাল হওয়ার আগেই প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতা সামিরের কাছে প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়েছিল।

পরে মহিষটিকে এক নজর দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। শুধু স্থানীয় নয়, বরিশাল, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকেও মানুষ সেটি দেখতে আসেন। অনেকে কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন।

শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসে এই অ্যালবিনো মহিষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম AFPReuters সহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের খবর।