ঢাকাWednesday , 27 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রায় ২৬ রুটে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি আদায়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | Bartashindhu.com

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রুটে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি দাবি করেছে, ২৬টি রুটে যাত্রীদের কাছ থেকে প্রায় ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি ভাড়া আদায় করা হয়েছে।

বুধবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটি ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও যাতায়াত পরিস্থিতি নিয়ে তাদের সংক্ষিপ্ত সমীক্ষা প্রকাশ করে।

যাত্রী কল্যাণ সমিতির দাবি, বিভিন্ন শ্রেণির বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। শুধু সড়কপথ নয়, নৌপথের বেশিরভাগ রুটেও একই চিত্র দেখা গেছে।

সংগঠনটি অভিযোগ করে বলেছে, বাস মালিক সমিতি যাত্রীদের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। ঈদকে কেন্দ্র করে বাড়তি যাত্রী চাপের সুযোগ নিয়ে অনেক পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে।

সংগঠনটির পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, এবারের ঈদে সারাদেশের প্রায় ৮৫০টি দূরপাল্লার রুটের মধ্যে ২৭টি রুট পর্যবেক্ষণ করা হয়েছে। এর মধ্যে ২৬টি রুটে প্রায় ২ লাখ ৩৪ হাজার যাত্রীর কাছ থেকে মোট ৫ কোটি ৬১ লাখ ৯৩ হাজার টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এছাড়া, এবার ঈদযাত্রায় শুধু ঢাকা থেকেই প্রায় ৯৫ লাখ যাত্রী দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করছেন। পাশাপাশি আন্তজেলা পর্যায়ে আরও প্রায় ৩ কোটি ট্রিপ যাত্রী চলাচল করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যাত্রী কল্যাণ সমিতির মতে, একদিকে প্রাকৃতিক দুর্যোগ ও যানজট, অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

তবে সরকার ও বাস মালিক সমিতি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছে।

সংগঠনটি আরও জানিয়েছে, সরকারের কঠোর অবস্থান এবং বাস মালিক সমিতির কিছু তৎপরতার কারণে গত ঈদুল ফিতরের তুলনায় এবার অতিরিক্ত ভাড়া আদায়ের পরিস্থিতি কিছুটা সীমিত রয়েছে।