ঢাকাWednesday , 27 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়, ইউএনও’র অভিযানে জরিমানা

Link Copied!

ধোবাউড়ায় অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়, ইউএনও’র অভিযানে জরিমানা

 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত ভাড়ার পরিবর্তে অনেক চালক ৫০০ টাকা পর্যন্ত আদায় করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

 

ভুক্তভোগীরা জানান, স্বল্প দূরত্বের যাত্রাতেও অস্বাভাবিকভাবে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া পরিশোধ করছেন। ঈদকে সামনে রেখে এ ভাড়া নৈরাজ্য আরও বেড়েছে বলেও অভিযোগ রয়েছে।

 

এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় কয়েকজন সিএনজি চালককে জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোর সতর্কতা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, যাত্রীদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রী হয়রানির অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

 

Bartashindhu.com